ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শিক্ষা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন মুখ অধ্যাপক সি আর আবরার, আজ শপথ গ্রহন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। আজ (বুধবার) সকাল ১১টায় তিনি শপথ নেবেন। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শফিকুল আলম জানান, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বড় দায়িত্বের কারণে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফলে সরকার অধ্যাপক সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন  নতুন সরকারের শপথ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক হিসেবে পরিচিত সি আর আবরার শিক্ষাক্ষেত্রে তার গবেষণা ও নীতি-নির্ধারণী কাজের জন্য সুপরিচিত। তার অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অধ্যাপক আবরারের শপথ গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আরও শক্তিশালী হচ্ছে। এই সরকারের উপদেষ্টা পরিষদে ইতোমধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। নতুন এই সরকারের লক্ষ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিশেষজ্ঞরা বলছেন, সি আর আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন মুখ অধ্যাপক সি আর আবরার, আজ শপথ গ্রহন

আপডেট সময় ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। আজ (বুধবার) সকাল ১১টায় তিনি শপথ নেবেন। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শফিকুল আলম জানান, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বড় দায়িত্বের কারণে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফলে সরকার অধ্যাপক সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন  সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক