শিরোনাম :
আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 31
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, সরকার গঠনের পাঁচ মাসের মাথায় বিরোধী দল দুটি লংমার্চ করেছে। তারা আরও একটি লংমার্চ করার কথা বলছে।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই বিএনপি সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি।
এ সময় সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ।






















