ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :

সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৪ আগস্ট) সিএমজেএফের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

আরও পড়ুন  রাজনৈতিক মামলা প্রত্যাহার: অব্যাহতি পাবে প্রায় ৫ লাখ মানুষ

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা করে ‘এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড’। চলতি বছরের ১১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে মামলাটি করা হয়েছে বলে সংগঠনটির দাবি।

সিএমজেএফ জানায়, ওই প্রতিবেদনে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির জালিয়াতি, দুর্নীতি ও ভুয়া তথ্য দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে প্লেসমেন্ট বাণিজ্য ও প্রসপেক্টাসে জাল স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর, ২১ জানুয়ারি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই তদন্ত কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বর্তমানে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে চলমান রয়েছে বলে সিএমজেএফ জানিয়েছে।

এ কারণে মামলাটিকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও প্রতিশোধপরায়ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংগঠনটি। তাদের ভাষ্য, এ ধরনের মামলা গণমাধ্যমের কণ্ঠরোধ এবং শেয়ারবাজারের অনিয়ম-দুর্নীতি নিয়ে সাংবাদিকতার উদ্যোগকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।

সিএমজেএফ বলেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে প্রকৃত ভুল বা অসঙ্গতি থাকলে প্রতিবাদলিপি পাঠানো, সংশোধনী দাবি করা কিংবা প্রেস কাউন্সিলের মতো নির্ধারিত আইনি ও পেশাগত ফোরামে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এর পরিবর্তে সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা সাংবাদিক ও তার পরিবারকে ভয় দেখানো এবং সত্য সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে সংগঠনটির দাবি।

সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিএমজেএফ।

সংগঠনটি আরও বলেছে, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা একটি সুষ্ঠু ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনের অন্যতম শর্ত। সদস্যদের পাশে থেকে যেকোনো ধরনের হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা

আপডেট সময় ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৪ আগস্ট) সিএমজেএফের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

আরও পড়ুন  ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির