ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
শিরোনাম :
লোডশেডিং ব্যবস্থাপনা ছাড়া আপাতত উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্নে প্রধানমন্ত্রীর সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন ভুয়া সংবাদের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে আরাগচি আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী আসাদুজ্জামান ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর মন্ত্রণালয়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

আরও পড়ুন  ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিবিদ ও আইনজীবী সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।

অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তার পদ ছাড়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত নতুন দায়িত্ব বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

আপডেট সময় ০৫:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর মন্ত্রণালয়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

আরও পড়ুন  স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া কলরেকর্ড প্রচার