ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ‘র’ প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান আলিয়া মাদ্রাসায় সহাবস্থানে একমত ছাত্রদল-শিবির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদে প্রস্তুতিমূলক সভা ভূমিকম্পে লণ্ডভণ্ড সবকিছু, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক গ্রামের সবাই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

আলিয়া মাদ্রাসায় সহাবস্থানে একমত ছাত্রদল-শিবির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে সংঘাতের পর ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানে একমত হয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। রোববার (৯ আগস্ট) রাতে দুই সংগঠনের সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও পুলিশের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

এর আগে ৪ আগস্ট হল দখলকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর কয়েক দিন ধরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুই পক্ষই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে। এর ফলে বর্তমানে মাদ্রাসায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

সংঘাতের পর ক্যাম্পাসের হলগুলোতে ক্ষয়ক্ষতি ও উত্তেজনার চিত্র এখনো রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষার্থীরাও ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। একই সঙ্গে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার কথা জানিয়েছেন ছাত্রদল নেতারা।

একজন ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, আহত হওয়ার ঘটনায় প্রিন্সিপালরা তাদের দিকে অভিযোগের তীর ছুড়ছেন। তবে তাদেরই ধাওয়া করে শিক্ষাবোর্ডের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরেক ছাত্রদল নেতা বলেন, অতীতের ঘটনা পেছনে ফেলে কীভাবে সবাই মিলেমিশে থাকতে পারবেন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে পারবেন, বৈঠকে মূলত সে বিষয়েই সিদ্ধান্ত হয়েছে।

ছাত্রদলের আরেক নেতা বলেন, ভবিষ্যতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সংগঠনের জ্যেষ্ঠ নেতারা তাদের সতর্ক করেছেন। ছাত্রশিবিরের নেতারাও তাদের সঙ্গে একসঙ্গে থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলের সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে ১১ দফা দাবি জানিয়েছে ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ বলেন, হলে আসন বরাদ্দের ক্ষেত্রে কে ছাত্রশিবির বা ছাত্রদল করে, সেটি বিবেচনা করা হবে না। মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী আসন বরাদ্দের দাবি জানান তিনি। একই সঙ্গে অশিক্ষার্থী, অনিয়মিত শিক্ষার্থী কিংবা রাজনৈতিক সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের হলে ওঠার প্রবণতা বন্ধের কথাও বলেন তিনি।

সংঘাতের পর দুই সংগঠন সমঝোতায় এলেও তাদের মধ্যে অবিশ্বাস পুরোপুরি দূর হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন এই সহাবস্থান কতটা স্থায়ী হয়, সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আলিয়া মাদ্রাসায় সহাবস্থানে একমত ছাত্রদল-শিবির

আপডেট সময় ০৩:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে সংঘাতের পর ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানে একমত হয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। রোববার (৯ আগস্ট) রাতে দুই সংগঠনের সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও পুলিশের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

এর আগে ৪ আগস্ট হল দখলকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর কয়েক দিন ধরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুই পক্ষই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে। এর ফলে বর্তমানে মাদ্রাসায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আহ্বায়ক মেহেদী হাসান হিমেল