ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গবেষণায় সরকারের পূর্ণ সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার বেনজীরকে দেশে ফেরাতে উদ্যোগ সম্পর্কে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি উদ্যোগে ঢাকার চারপাশের নৌপথে চলবে ওয়াটার বাস জুলাই সনদ ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে: মাহদী আমিন টেকনাফে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ১ মোদির বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের গুম-খুনের প্রশ্ন না তুলে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন— কাদের গনি চৌধুরী নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

নতুন কর্ড লাইন হলে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার: রেলপথ প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাতায়াতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।

শনিবার, ১ আগস্ট বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।

আরও পড়ুন  উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। এতে যাত্রীদের ভ্রমণ সময়ও প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে আরও বেশি ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

রেলের সম্পত্তি ব্যবস্থাপনা প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, রেলের জমি নতুন করে লিজ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে যেসব লিজ কার্যকর রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। যেখানে আইনি জটিলতা থাকবে না, সেখানে লিজ বাতিল করে জমিগুলো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, রেলওয়ের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও সরকারের রয়েছে।

রেলের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থায় দলীয়করণের সুযোগ নেই। এরপরও কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নতুন কর্ড লাইন হলে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার: রেলপথ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাতায়াতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।

শনিবার, ১ আগস্ট বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।

আরও পড়ুন  খামেনির দাফনের আগে ইরানে হামলা, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ রেলপথ