ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

না ফেরার দেশে অভিনেত্রী রানী মুখার্জীর মা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর মা কৃষ্ণা মুখার্জী মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, রানী মুখার্জীর মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জী মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, এই কঠিন সময়ে মানুষের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়।

রানী মুখার্জীর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা, মূল্যবোধ ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন।

বিশেষ করে ২০২৩ সালের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের সময় কৃষ্ণা মুখার্জী রানীর জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা ছিলেন। সিনেমাটিতে সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করা এক মায়ের চরিত্রে অভিনয় করেন রানী।

সিনেমাটির প্রচারণার সময় রানী জানিয়েছিলেন, বাস্তব চরিত্র সাগরিকার বিভিন্ন ভিডিও ও তথ্য তিনি দেখেছিলেন। তবে চরিত্রটি নিজের মতো করে ফুটিয়ে তুলতে মায়ের আচরণ ও ব্যক্তিত্ব থেকেও তিনি অনুপ্রেরণা নিয়েছিলেন।

রানীর ভাষ্য অনুযায়ী, তাঁর মা ছিলেন তাঁর পরিচিত ‘সবচেয়ে বাঙালি মানুষ’। সন্তানদের হাতে করে খাওয়ানো, কপালে টিপ পরিয়ে দেওয়াসহ মায়ের নানা অভ্যাস চরিত্রটি নির্মাণে তাঁকে অনুপ্রাণিত করেছিল।

কৃষ্ণা মুখার্জী নিজেও একসময় প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। রাম মুখার্জী ফিল্মালায়া স্টুডিওসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে অভিনেত্রী রানী মুখার্জীর মা

আপডেট সময় ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬