ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ওপর মানুষের আস্থা নেই: আরাঘচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর মানুষের আস্থা অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  জাভেদ জারিফের পদত্যাগ: ইরান সরকারের নতুন অধ্যায়ের সূচনা

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তারা নিউইয়র্কে এসেছেন। জাতিসংঘের এই মঞ্চ ব্যবহার করে ইরানের জনগণের অধিকার, মর্যাদা ও স্বার্থ তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে না পারায় সংস্থাটির ওপর মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু দেশ নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। নিজেদের ও মিত্রদের জন্য তারা আলাদা সুবিধাও দাবি করছে। এতে আন্তর্জাতিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দুর্বল হচ্ছে।

ইসরায়েলের সমালোচনা করে আরাঘচি অভিযোগ করেন, দেশটিকে নিজেদের ইচ্ছামতো কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অথচ মানবাধিকার ও মানবিক আইনের কথা বলা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নীরব রয়েছে।

আরাঘচি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বৈঠকেও ইরানের প্রতিনিধিরা অংশ নেবেন।

সূত্র: আলজাজিরা, ডন

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের ওপর মানুষের আস্থা নেই: আরাঘচি

আপডেট সময় ০৬:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর মানুষের আস্থা অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ইরানের পারমাণবিক আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনি