ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা রাতারাতি বদলানো সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগের আহ্বান মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 54

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা দেশের অর্থনীতির কেন্দ্র হওয়ায় এর দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রশাসক পরিবর্তন হলেও একদিনে রাজধানীর চিত্র বদলে ফেলা সম্ভব নয়। ঢাকাকে বাসযোগ্য করতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার, ১৫ জুলাই রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীর সমন্বয় সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা জমতে জমতেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সীমিত সম্পদের দেশ। সময়ের সঙ্গে ঢাকার জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বর্জ্যের পরিমাণও। তবে নাগরিক দায়িত্ববোধ ও সচেতনতার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন  "ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: তাপমাত্রা কমার আশঙ্কা"

তিনি বলেন, বিদেশে মানুষ একটি চকলেটের মোড়ক ফেলতেও ডাস্টবিন খোঁজেন। এটি মূলত সচেতনতা ও মানসিকতার বিষয়। দেশের মানুষকেও সেই অভ্যাস গড়ে তুলতে হবে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজধানীকে বাসযোগ্য করতে রাজনৈতিক পরিচয়ের চেয়ে নাগরিক দায়িত্ববোধকে বেশি গুরুত্ব দিতে হবে। গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকার সচেতন নাগরিকদের মাধ্যমে এ সচেতনতা আরও বিস্তৃত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ববোধ বিষয়ে শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নদী দখলের বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তুরাগ নদী নিয়মিতভাবে দখলের শিকার হয়েছে। বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখলমুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তার ভাষায়, এই নদীগুলোকে রক্ষা করা না গেলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরেছে। কারণ আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি মানুষকে আরও সতর্ক করছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা রাতারাতি বদলানো সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগের আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ০৩:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজধানী ঢাকা দেশের অর্থনীতির কেন্দ্র হওয়ায় এর দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রশাসক পরিবর্তন হলেও একদিনে রাজধানীর চিত্র বদলে ফেলা সম্ভব নয়। ঢাকাকে বাসযোগ্য করতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার, ১৫ জুলাই রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীর সমন্বয় সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা জমতে জমতেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সীমিত সম্পদের দেশ। সময়ের সঙ্গে ঢাকার জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বর্জ্যের পরিমাণও। তবে নাগরিক দায়িত্ববোধ ও সচেতনতার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন  ঢাকাজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক