ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, নতুন এনবিআর চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 63

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান বাস্তবতায় রাজস্ব আদায়কে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, দেশের ১৮ কোটি মানুষ নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সোমবার (২৯ জুন) সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আহসান হাবিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুন  রাজস্ব ঘাটতি ও ঋণের বেড়াজালে সরকার: অর্থনীতিতে কী প্রভাব?

আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডার পরীক্ষায় ব্যাচের প্রথম হয়ে কর প্রশাসনে যোগ দেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত আলোচিত কয়েকটি অনুসন্ধানে নেতৃত্ব দেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের মতে, কর প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা এবং কর ফাঁকি প্রতিরোধে সক্রিয় ভূমিকার কারণে আহসান হাবিবের নেতৃত্বে রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, নতুন এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশের বর্তমান বাস্তবতায় রাজস্ব আদায়কে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, দেশের ১৮ কোটি মানুষ নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সোমবার (২৯ জুন) সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আহসান হাবিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুন  ওটিপি এসএমএস: রাজস্বের বৃহৎ লোপাটের কাহিনি