ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 134

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেলে কমিশন এ ফলাফল প্রকাশ করে।

পিএসসির তথ্য অনুযায়ী, চূড়ান্ত ফলাফলে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার

প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে পিএসসি। পরে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর সোমবার (৭ এপ্রিল) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেলে কমিশন এ ফলাফল প্রকাশ করে।

পিএসসির তথ্য অনুযায়ী, চূড়ান্ত ফলাফলে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি