ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নবাবগঞ্জের খুদে বিজ্ঞানীদের মেলা ও সাংস্কৃতিক উৎসব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 78

ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা এবং শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার দুটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। বিশেষ করে খুদে বিজ্ঞানীদের পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রজেক্ট এবং সৃজনশীল উপস্থাপনা আগত অতিথিদের ভীষণভাবে মুগ্ধ করে।

আরও পড়ুন  পার্বত্য আদিবাসীদের প্রধান ‘বিজু’ উৎসব তিন দিন ব্যাপি আজ থেকে শুরু

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার রসি জাস্টিন কস্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নবাবগঞ্জ। ব্রাদার রিপন জেমস গমেজ, প্রভিন্সিয়াল, সাধু যোসেফ সংঘ প্রদেশ।

ব্রাদার প্রদীপ লুইস রোজারিও, পরিচালক, আসক্তি পুনর্বাসন নিবাস (আপন) ও প্রাক্তন প্রধান শিক্ষক।
দেওয়ান মাকসুদুর রহমান, প্রধান শিক্ষক, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়।

আগামী শুক্রবার (২২ মে) বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।

একই দিনে উপজেলার আরেকটি সুনামধন্য নারী শিক্ষাপ্রতিষ্ঠান “সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে” দুই দিনব্যাপী বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, হিল্লাল মিয়া, হাবিবুর রহমান এবং ইমরান হোসেন সুজনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

স্থানীয়দের মতে, এ ধরনের বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নবাবগঞ্জের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জের খুদে বিজ্ঞানীদের মেলা ও সাংস্কৃতিক উৎসব

আপডেট সময় ০৭:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা এবং শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার দুটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। বিশেষ করে খুদে বিজ্ঞানীদের পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রজেক্ট এবং সৃজনশীল উপস্থাপনা আগত অতিথিদের ভীষণভাবে মুগ্ধ করে।

আরও পড়ুন  নতুন উৎসবের সূচনা হলো আজ: প্রধান উপদেষ্টা