ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আংশিক জামিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 94

ছবি সংগৃহীত

আদালত পাড়ায় গতকাল ছিল হাইপ্রোফাইল বন্দিদের জামিন আবেদনের দীর্ঘ শুনানি। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেও অপর একটি হত্যা মামলায় তার আবেদন নামঞ্জুর হয়েছে। একই দিনে তিনটি পৃথক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে জামিন মেলেনি একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে আসামিপক্ষ জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

আরও পড়ুন  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ শাজিয়া শারমিন জানান, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হওয়া আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে গোলাম রাব্বানী হত্যা মামলায় তিনি স্থায়ী জামিন পেলেও সিদ্দিক আলীকে গাড়িচাপায় হত্যা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এই সাবেক মন্ত্রীকে।

অন্যদিকে, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জন্য দিনটি ছিল স্বস্তির। ঢাকার যাত্রাবাড়ী ও পঞ্চগড়ে দায়ের হওয়া তিনটি হত্যা মামলাতেই তিনি স্থায়ী জামিন পেয়েছেন। তার আইনজীবী এস এম আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপক্ষ যদি এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন না করে বা উচ্চ আদালত স্থগিতাদেশ না দেয়, তবে সুজনের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

তবে ভাগ্য সহায় হয়নি সাংবাদিক মোজাম্মেল বাবুর। ২০০৭ সালে বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে বনানী থানায় দায়ের হওয়া একটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সীমান্তে আটকের পর থেকে তিনি কারাবন্দি রয়েছেন। আদালতে সুজন ও বাবুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও মো. মোতাহার হোসেন সাজু।

নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আংশিক জামিন

আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬