ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

তপ্ত রোদের পর বৃষ্টিতে ভিজল ঢাকা; জনজীবনে স্বস্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 95

ছবি সংগৃহীত

টানা কয়েক দিনের তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়, যা দীর্ঘ সময় গরমে হাঁসফাঁস করা নগরবাসীকে বড় ধরণের স্বস্তি দিয়েছে।

আজ দুপুর ২টা থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। বিকেল ৪টার দিকে আকাশ ঘন মেঘে ছেয়ে যাওয়ায় দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে আসে। এরপরই শুরু হয় শীতল হাওয়া ও ঝিরঝিরে বৃষ্টি। এই বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন  ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার

আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষিত এই বৃষ্টির পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও নগরবাসীকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘ তাপদাহের পর এই বৃষ্টি কৃষিজমির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

তপ্ত রোদের পর বৃষ্টিতে ভিজল ঢাকা; জনজীবনে স্বস্তি

আপডেট সময় ০৭:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

টানা কয়েক দিনের তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়, যা দীর্ঘ সময় গরমে হাঁসফাঁস করা নগরবাসীকে বড় ধরণের স্বস্তি দিয়েছে।

আজ দুপুর ২টা থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। বিকেল ৪টার দিকে আকাশ ঘন মেঘে ছেয়ে যাওয়ায় দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে আসে। এরপরই শুরু হয় শীতল হাওয়া ও ঝিরঝিরে বৃষ্টি। এই বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন  ঢাকায় বায়ু মান অস্বাস্থ্যকর: বিশ্বে দ্বিতীয় অবস্থান