ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 161

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার সকালে সচিবালয়ে সরকারপ্রধানের নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন  দুর্নীতির অভিযোগে বিচারের মুখে স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্ত্রী

বৈঠকে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মামুন তিতুমীর এবং রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
টেলিনর গ্রুপ বাংলাদেশে মোবাইল অপারেটর গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

সরকারপ্রধানের সঙ্গে এই শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকে দেশের টেলিকম খাতের অগ্রগতির প্রেক্ষাপটে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার সকালে সচিবালয়ে সরকারপ্রধানের নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ চেষ্টায় যুবক রিমান্ডে