ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজকের নামাজের সময়সূচি: ৬ এপ্রিল ২০২৬ শায়খ আহমাদুল্লাহর ভিসা আবেদন বাতিল করল অস্ট্রেলিয়া ভাইরাল ‘তাজু ভাই’র ফেসবুক পেজ উধাও: নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: ট্রাইব্যুনালে ৮ জনের বিরুদ্ধে শুনানি আজ তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক বৈঠক আজ, তালিকায় ১৭টি বড় প্রকল্প দীর্ঘদিন জ্বালানির আর্থিক চাপ বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর: সংসদে বিল পাস কুয়েতের তেলক্ষেত্রে ইরানি ড্রোন হামলা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক বৈঠক আজ, তালিকায় ১৭টি বড় প্রকল্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হওয়ার কথা রয়েছে। নতুন সরকারের প্রথম এই বৈঠকে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় উপস্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ৯টি একেবারে নতুন এবং বাকিগুলো সংশোধিত বা চলমান প্রকল্পের অংশ। এর বাইরে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করার জন্য সভায় তোলা হবে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ, ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ।

এছাড়া পার্বত্য জেলা সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়), বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রশস্তকরণ, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও আলোচনায় আসবে।

প্রধান ১৭টি প্রকল্পের পাশাপাশি পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেক সভায় অবহিত করা হবে। এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৭টি, বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের ৫টি করে এবং কৃষি ও সড়ক পরিবহন বিভাগের একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। নতুন সরকারের এই প্রথম একনেক সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠককে কেন্দ্র করে সচিবালয় ও পরিকল্পনা কমিশনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক বৈঠক আজ, তালিকায় ১৭টি বড় প্রকল্প

আপডেট সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হওয়ার কথা রয়েছে। নতুন সরকারের প্রথম এই বৈঠকে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় উপস্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ৯টি একেবারে নতুন এবং বাকিগুলো সংশোধিত বা চলমান প্রকল্পের অংশ। এর বাইরে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করার জন্য সভায় তোলা হবে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম ২৮ দিনে