ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ: দাবি ইরানের আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান ৯ ক্ষেত্রে সরকারি ব্যয় কমানোর নির্দেশ: মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত হাঙ্গেরিতে পিটার ম্যাগিয়ারের বিজয়: অবসান ঘটল দীর্ঘ ১৬ বছরের অরবান শাসনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩৫ ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু: কঠোর অবস্থানে সেন্টকোম

ভাইরাল ‘তাজু ভাই’র ফেসবুক পেজ উধাও: নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 51

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

সরকারি মূল্যে জিলাপি বিক্রির ব্যতিক্রমী ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা কুড়িগ্রামের দিনমজুর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। রোববার দুপুর থেকে পেজটি ফেসবুকে খুঁজে না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন ও বিতর্ক।

গত ২৮ মার্চ মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে আলোচনায় আসা এই তরুণের ভিন্নধর্মী উপস্থাপন শৈলীর কারণে পেজটি দ্রুত জনপ্রিয়তা পায় এবং অল্প সময়েই ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের অভাব-অভিযোগ ও হাস্যরসাত্মক সব ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পেলেও পেজটি হুট করে উধাও হওয়ায় নেটিজেনদের একাংশ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে এর পেছনে অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কন্টেন্ট নির্মাতাদের নেতিবাচক প্রভাবকে দায়ী করছেন।

আরও পড়ুন  ফিরে এসেছে ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ

তাজুর সহযোগী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পেজটি ফিরে পাওয়ার চেষ্টা চলছে। বিপুল সংখ্যক ভিউ ও ফলোয়ার হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এটি সাময়িকভাবে বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুতই তাজু ভাই আবার তার পেজ নিয়ে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় মানুষ ও তার ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

ভাইরাল ‘তাজু ভাই’র ফেসবুক পেজ উধাও: নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড়

আপডেট সময় ১১:১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সরকারি মূল্যে জিলাপি বিক্রির ব্যতিক্রমী ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা কুড়িগ্রামের দিনমজুর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। রোববার দুপুর থেকে পেজটি ফেসবুকে খুঁজে না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন ও বিতর্ক।

গত ২৮ মার্চ মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে আলোচনায় আসা এই তরুণের ভিন্নধর্মী উপস্থাপন শৈলীর কারণে পেজটি দ্রুত জনপ্রিয়তা পায় এবং অল্প সময়েই ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের অভাব-অভিযোগ ও হাস্যরসাত্মক সব ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পেলেও পেজটি হুট করে উধাও হওয়ায় নেটিজেনদের একাংশ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে এর পেছনে অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কন্টেন্ট নির্মাতাদের নেতিবাচক প্রভাবকে দায়ী করছেন।

আরও পড়ুন  হাতিয়ার ইউএনও’র আপত্তিকর ভিডিও ভাইরাল: এআই প্রযুক্তির অপব্যবহারের দাবি