ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 165

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। লিবিয়ার তাজাউর এলাকা থেকে নারী ও শিশুসহ ১০৫ জন যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি শনিবার বিকেলে লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) জোনে দুর্ঘটনার কবলে পড়ে।

ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান জানিয়েছে, নৌকাটি লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ডুবে যায়। এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃতদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন  হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৫১, নিখোঁজ বহু

তবে ল্যাম্পেদুসাভিত্তিক সংবাদ সংস্থা আনসা নিউজ জীবিতদের বরাত দিয়ে জানিয়েছে যে, নৌকাটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন এবং ৮০ জনের মতো মানুষ সাগরে ডুবে গেছেন।
এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে এনজিও সংস্থাটি গভীর শোক প্রকাশের পাশাপাশি নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। লিবিয়ার তাজাউর এলাকা থেকে নারী ও শিশুসহ ১০৫ জন যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি শনিবার বিকেলে লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) জোনে দুর্ঘটনার কবলে পড়ে।

ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান জানিয়েছে, নৌকাটি লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ডুবে যায়। এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃতদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন  কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশুর লাশ মিলল দুধকুমার নদে