ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ: দাবি ইরানের আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান ৯ ক্ষেত্রে সরকারি ব্যয় কমানোর নির্দেশ: মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত হাঙ্গেরিতে পিটার ম্যাগিয়ারের বিজয়: অবসান ঘটল দীর্ঘ ১৬ বছরের অরবান শাসনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩৫ ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু: কঠোর অবস্থানে সেন্টকোম ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭

যুদ্ধের মাঝেও বন্দরে নোঙর করল আট জ্বালানিবাহী জাহাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 48

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও গ্যাস ও তেলবাহী আটটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর-এ এসে পৌঁছেছে। এতে আপাতত দেশের জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার সকালে এসব জ্বালানিবাহী জাহাজ বন্দরে নোঙর করে। জানা গেছে, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

আরও পড়ুন  ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সম্ভাব্য সংকট মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই পথ দিয়ে নতুন করে জ্বালানিবাহী জাহাজ চলাচল করতে পারছে না।

তবে যুদ্ধ শুরুর আগেই প্রণালি অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার ও দুবাই-এর কয়েকটি বন্দর রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিকল্পনা করতে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের মাঝেও বন্দরে নোঙর করল আট জ্বালানিবাহী জাহাজ

আপডেট সময় ০১:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬