ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 156

ছবি: সংগৃহীত

কাউকে কিছু না জানিয়ে সাতসকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখতে পেলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি সশরীরে উপস্থিত হয়ে দেখেন, অফিস তখনো তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত নেই।

সরকার নির্ধারিত অফিস সময় সকাল ৯টা হলেও প্রতিমন্ত্রী ৫ মিনিট দেরি করে ৯টা ৫ মিনিটে কার্যালয়ে পৌঁছান। উপস্থিত হয়ে তিনি দেখেন অফিসের মূল ফটকে তালা ঝুলছে। দীর্ঘ ৩০ মিনিট অপেক্ষা করার পর এক ব্যক্তি এসে তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অফিসে দেখা যায়নি।

উল্লেখ্য, গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে সকল সরকারি কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডেস্কে থাকতে হবে। সরকারের এই কঠোর নির্দেশনার দুই দিনের মাথায় সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের এই চিত্র খোদ প্রতিমন্ত্রীর চোখেই ধরা পড়ল।

আরও পড়ুন  রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ১০ মিনিটে দিলেন কঠোর নির্দেশনা

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বর্তমানে ওই কার্যালয়েই অবস্থান করছেন। অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটিই দেখার বিষয়।
এই ঘটনার ফলে স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস

আপডেট সময় ১২:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

কাউকে কিছু না জানিয়ে সাতসকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখতে পেলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি সশরীরে উপস্থিত হয়ে দেখেন, অফিস তখনো তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত নেই।

সরকার নির্ধারিত অফিস সময় সকাল ৯টা হলেও প্রতিমন্ত্রী ৫ মিনিট দেরি করে ৯টা ৫ মিনিটে কার্যালয়ে পৌঁছান। উপস্থিত হয়ে তিনি দেখেন অফিসের মূল ফটকে তালা ঝুলছে। দীর্ঘ ৩০ মিনিট অপেক্ষা করার পর এক ব্যক্তি এসে তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অফিসে দেখা যায়নি।

উল্লেখ্য, গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে সকল সরকারি কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডেস্কে থাকতে হবে। সরকারের এই কঠোর নির্দেশনার দুই দিনের মাথায় সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের এই চিত্র খোদ প্রতিমন্ত্রীর চোখেই ধরা পড়ল।

আরও পড়ুন  গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা