ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এসি-গাড়ির মালিকসহ যে ৬ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 207

ছবি সংগৃহীত

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সুবিধা সব শ্রেণির মানুষ পাবেন না। ছয় শ্রেণির মানুষকে সুবিধার আওতার বাইরে রেখেই ‘ফ্যামিলি কার্ড নীতিমালা’ চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন  ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়নি: অর্থমন্ত্রী

নীতিমালা অনুযায়ী এই ৬ শ্রেণির মানুষ হলেন—

১. পরিবারের কেউ সরকারের পেনশনভোগী থাকলে,

২. বাড়িতে এসি ব্যবহারকারী,

৩. গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে,

৪. পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে,

৫. বাণিজ্যিক লাইসেন্স থাকলে,

৬. বড় ব্যবসা থাকলে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ নামে এ নীতিমালা প্রণয়ন করেছে। এ কর্মসূচির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। নীতিমালাটি খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এসি-গাড়ির মালিকসহ যে ৬ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না

আপডেট সময় ০৪:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সুবিধা সব শ্রেণির মানুষ পাবেন না। ছয় শ্রেণির মানুষকে সুবিধার আওতার বাইরে রেখেই ‘ফ্যামিলি কার্ড নীতিমালা’ চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন  ১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ