০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

প্রধান উপদেষ্টাকে ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 163

ছবি সংগৃহীত

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক। বৈঠকে দানিলো তুর্ক, ড. ইউনূসকে ‘ক্লাব ডি মাদ্রিদের’ সদস্য হওয়ার আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পথপ্রদর্শনের প্রশংসা এবং ক্ষুদ্র ঋণের বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন।

একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরের প্রশংসা করেন এবং এই অভিজ্ঞতা জানার আগ্রহ প্রকাশ করেন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি।

বাংলাদেশে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে দানিলো তুর্ক বলেন, এ আন্দোলন দুনিয়াকে বিস্মিত করেছে এবং এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা প্রয়োজন।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক অনুশীলনকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমরা আমাদের লক্ষ্যে অটল।

ক্লাব ডি মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফোরাম, যেখানে গণতান্ত্রিক সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীগণ নিজেদের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী এবং সারা বিশ্বের মানুষের কল্যাণে কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টাকে ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব

আপডেট সময় ১২:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫