ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস অক্টোবরে পাঁচ বিভাগীয় ও জেলা শহরে শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির একনেকে ১০ প্রকল্প অনুমোদন পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ড: লোমহর্ষক বর্ণনা দিলেন বাংলাদেশিরা

প্রকৌশলের শিক্ষার্থীদের আজও শাহবাগ অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 916

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন।

পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

তাদের তিনটি দাবি হলো- ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

দ্বিতীয়ত, দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ ১০০ শতাংশ কোটা বাতিল করে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং সর্বশেষ দাবি হচ্ছে- বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে গতকাল (মঙ্গলবার) বিকাল তিনটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন।

এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবস্থানের পর তারা রাত ৮টায় শাহবাগ ছাড়েন।

এদিন পৃথক দাবিতে বনানীতে পোশাক শ্রমিক এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। একই দিনে নগরীর তিন স্থানে অবরোধের কারণে রাজধানীর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বুধবার ফের শাহবাগ অবরোধ করেছেন তারা। আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, তারা তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবেশাহবাগ অবরোধ করেছেন। দাবি আদায়ে সেখান থেকে তারা অন্যদিকেও যেতে পারেন।

দ্বিতীয় দিনের এই অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

প্রকৌশলের শিক্ষার্থীদের আজও শাহবাগ অবরোধ

আপডেট সময় ০২:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫