ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 554

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। ভাষণের শুরুতে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এবারের হজ ও কোরবানির কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।”

আরও পড়ুন  প্রস্তুত ডাকসু নির্বাচনের আচরণবিধি, অপেক্ষা অনুমোদনের

ভাষণে ড. ইউনূস উল্লেখ করেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এর আগে জানানো হয়েছিল, নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৮:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। ভাষণের শুরুতে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এবারের হজ ও কোরবানির কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।”

আরও পড়ুন  নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ