বিবাহিতদের তুলনায় অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি ৭০% বেশি
- আপডেট সময় ০৫:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 163
যারা বিবাহিত, তাদের তুলনায় অবিবাহিত প্রাপ্তবয়স্কদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪০ লাখের বেশি মানুষের ওপর তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। প্রায় সব ধরনের প্রধান ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের ঝুঁকি বেশি দেখা গেছে।
বিবাহিতদের তুলনায় অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ বেশি।
নারীদের ক্ষেত্রে এই হার আরও বেশি, প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত।
অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যানসারের হার বিবাহিতদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
অবিবাহিত নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের হার প্রায় তিন গুণ বেশি।
গবেষকদের মতে, বিয়ে মানুষের জীবনযাপনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। বিবাহিত জীবনে খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণের প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকে, যা পরোক্ষভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এর মানে এই নয় যে শুধু বিয়ে করলেই ক্যানসার থেকে পুরোপুরি সুরক্ষা পাওয়া যাবে। বরং এটি একটি সামাজিক ও আচরণগত ইঙ্গিত। তাই যারা অবিবাহিত, তাঁদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে আরও বেশি সতর্ক থাকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলার পরামর্শ দিয়েছেন গবেষকরা।


























