ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মার্কিন হামলায় ইয়েমেনে নিহত ৫৩, হুতিদের পাল্টা হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 469

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩-তে পৌঁছেছে। হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারীও রয়েছে। মার্কিন হামলায় আহত হয়েছেন ৯৮ জন। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ হুতি নেতারাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুতিদের লাগাতার আক্রমণ বন্ধ না হলে তারা সামরিক অভিযান অব্যাহত রাখবে। পাল্টা জবাবে হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালিয়ে যাবে।

আরও পড়ুন  ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে শায়া মোহসেন জিনদানি, পদত্যাগ করছেন ব্রেইক

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘মার্কিন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যা আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দেয়।’ তবে হুতিরা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র শনিবার হুতিদের লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক এবং শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুতিদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেছেন, ‘তোমাদের সময় শেষ। আজ থেকেই হামলা বন্ধ করো, নইলে এমন পরিণতি ভোগ করবে যা আগে কখনো দেখোনি।’

অন্যদিকে, হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাবে, ততক্ষণ পর্যন্ত লোহিত সাগরে তাদের জাহাজও আমাদের লক্ষ্যবস্তু থাকবে।’

২০২৩ সালের শেষ দিক থেকে হুতিরা লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তারা এসব আক্রমণ চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হুতিদের এই কার্যকলাপকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ‘জাহাজে হামলা বন্ধ না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।’

নিউজটি শেয়ার করুন

মার্কিন হামলায় ইয়েমেনে নিহত ৫৩, হুতিদের পাল্টা হুঁশিয়ারি

আপডেট সময় ০১:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩-তে পৌঁছেছে। হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারীও রয়েছে। মার্কিন হামলায় আহত হয়েছেন ৯৮ জন। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ হুতি নেতারাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুতিদের লাগাতার আক্রমণ বন্ধ না হলে তারা সামরিক অভিযান অব্যাহত রাখবে। পাল্টা জবাবে হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালিয়ে যাবে।

আরও পড়ুন  ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলা জোরদার, উত্তপ্ত মধ্যপ্রাচ্য