ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট: রাজধানী সান্তিয়াগো অন্ধকারে, জরুরি অবস্থা ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 384

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে রাজধানী সান্তিয়াগো অন্ধকারে ডুবে গেছে। এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিলির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া পরিষেবা ‘সেনাপ্রেড’ জানিয়েছে, দেশের ১৬টি অঞ্চলের মধ্যে ১৪টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হিসেবে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা একটি উচ্চ-ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে ত্রুটির কথা জানিয়েছেন। তিনি নাশকতার সম্ভাবনা নাকচ করেছেন।

আরও পড়ুন  রাজধানীর যানজট নিরসনে নতুন অবকাঠামো পরিকল্পনা

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গভীর রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলেছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮০ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই ঘটনা জন্য বেসরকারি সংস্থাগুলিকে দায়ী করেছেন এবং বলেছেন, “এমন একটি ঘটনা যে কোনো মূল্যে সহ্য করা যায় না, দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোম্পানিগুলো দায়ী হবে।”

দেশব্যাপী শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। চিলির জাতীয় বিদ্যুৎ সমন্বয়কারী (সিইএন) জানায়, খুব শীঘ্রই বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ সম্পূর্ণ হবে। সিইএন এর নির্বাহী পরিচালক আর্নেস্তো হুবার বলেন, “বিদ্যুৎ কেন্দ্রগুলো, বিশেষত জলবিদ্যুৎ কেন্দ্রগুলি সক্রিয় করা হয়েছে যাতে চাহিদা মেটানো যায়।”

এদিকে, সান্তিয়াগো শহরে প্রায় ২৭ শতাংশ ট্র্যাফিক লাইট বন্ধ রয়েছে, ফলে শহরের যান চলাচলে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়েছে। তবে, সান্তিয়াগোর Arturo Merino Benitez আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

উত্তর চিলিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তামার খনিগুলো বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ধাতব বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

নিউজটি শেয়ার করুন

চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট: রাজধানী সান্তিয়াগো অন্ধকারে, জরুরি অবস্থা ঘোষণা

আপডেট সময় ০৭:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে রাজধানী সান্তিয়াগো অন্ধকারে ডুবে গেছে। এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিলির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া পরিষেবা ‘সেনাপ্রেড’ জানিয়েছে, দেশের ১৬টি অঞ্চলের মধ্যে ১৪টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হিসেবে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা একটি উচ্চ-ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে ত্রুটির কথা জানিয়েছেন। তিনি নাশকতার সম্ভাবনা নাকচ করেছেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই