ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ইরান থেকে মার্কিন বাহিনী সরে যাওয়ার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তাঁর দাবি, ইরানের সামরিক শক্তির কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, “আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। ইসলামিক রিপাবলিক ও আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণেই তারা এমনটা করতে বাধ্য হয়েছে।”

ফাদাভি আরও দাবি করেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই। তাঁর ভাষ্য, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার ক্ষেত্রে ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’।

আরও পড়ুন  ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনার ছবি প্রকাশ

তবে আইআরজিসি কমান্ডারের এসব দাবির মধ্যেই ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে গত জুলাই থেকে এখন পর্যন্ত ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

ইরান থেকে মার্কিন বাহিনী সরে যাওয়ার দাবি

আপডেট সময় ১০:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তাঁর দাবি, ইরানের সামরিক শক্তির কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, “আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। ইসলামিক রিপাবলিক ও আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণেই তারা এমনটা করতে বাধ্য হয়েছে।”

ফাদাভি আরও দাবি করেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই। তাঁর ভাষ্য, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার ক্ষেত্রে ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে দায়ী করে পরমাণু আলোচনা ‘অর্থহীন’: ইরান