ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজ নিখোঁজ, উদ্ধার ১০৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজের ১৪০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। জাহাজটিতে থাকা ২৪৩ জনের মধ্যে ১০৩ জনকে বিভিন্ন নৌযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাভা সাগরে জাহাজটির কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজের খবর জানানো হয়।

আরও পড়ুন  গাজার নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিতে সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

উদ্ধার সংস্থা জানিয়েছে, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে বৈরী আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

উদ্ধার সংস্থার বানজারমাসিন কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, বিভিন্ন নৌযানের মাধ্যমে ১০৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে উদ্ধারকারী দল, কয়েকটি নৌযান ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে জাহাজটির ঠিক কী ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি ও যাত্রীবাহী নৌযান। দেশটির প্রায় ১৭ হাজার দ্বীপের মধ্যে যোগাযোগে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিমানযাত্রার তুলনায় নৌপথ অপেক্ষাকৃত সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় দেশটির সাধারণ মানুষও ব্যাপকভাবে এ মাধ্যমের ওপর নির্ভরশীল।

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজ নিখোঁজ, উদ্ধার ১০৩

আপডেট সময় ০৩:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজের ১৪০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। জাহাজটিতে থাকা ২৪৩ জনের মধ্যে ১০৩ জনকে বিভিন্ন নৌযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাভা সাগরে জাহাজটির কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজের খবর জানানো হয়।

আরও পড়ুন  আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া