চাঁদকে নিজেদের দাবি করলেন ট্রাম্প
- আপডেট সময় ০৩:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 27
চাঁদের মালিকানা নিজেদের বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চাঁদের একটি ছবি প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, “চাঁদ আমাদের।” লেখার পাশে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি পতাকা। তার এই পোস্ট ঘিরেই চাঁদের মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ট্রাম্পের এই চাঁদের মালিকানা দাবির বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ আইনের সাথে সাংঘর্ষিক। ১৯৬৭ সালের মহাশূন্য চুক্তি অনুযায়ী, কোনো দেশ চাঁদ দখল করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ ১০০টির বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কিংবা দখলের মাধ্যমে কোনো দেশ মহাশূন্যের কোনো বস্তু নিজেদের বলে দাবি করতে পারে না। চাঁদকে নিজেদের দাবি করার পাশিপাশি আরেকটি তথ্য দিয়েছেন ট্রাম্প। চাঁদের ছবি পোস্ট করার কিছুক্ষণ আগে তিনি স্পেস ফোর্সের নতুন কালো পোশাকের একটি ছবিও শেয়ার করেন।






















