ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে হুথিদের নিয়ন্ত্রণে রাখার অনুরোধ পাকিস্তানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ এই বার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত সৌদি আরবই ইরানকে এই বার্তা দিতে পাকিস্তানকে অনুরোধ করে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রিয়াদ থেকে বার্তা পাওয়ার পর প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তা তেহরানের কাছে পৌঁছে দেয় ইসলামাবাদ।

আরও পড়ুন  হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান

বার্তায় বলা হয়েছে, হুথিদের নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় একটি প্রক্সি সংঘাত বড় ধরনের আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ কূটনীতিক জানান, ইরানের কাছে হুথিদের ওপর তাদের প্রভাব কাজে লাগিয়ে হামলা বন্ধে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।
তবে ইরানের এক জ্যেষ্ঠ কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, তেহরান পাকিস্তানের বার্তা পেয়েছে। একই সঙ্গে ইরান জানিয়েছে, হুথিদের ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

ইয়েমেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ২০১৫ সাল থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাত চলে আসছে। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশ সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের নিয়ন্ত্রণে।

২০২২ সালে হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বেড়েছে। গত ৮ সেপ্টেম্বর সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে রয়টার্সকে ইরানের দুটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে হামলার জন্য গত সপ্তাহে তেহরান হুথিদের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে তাদের অর্থ ও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কয়েকজন কমান্ডার ইয়েমেনে গিয়ে হুথিদের সঙ্গে বৈঠক করেছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।

তবে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকলেও হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছে পাকিস্তান। দেশটির এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিটি মূলত আত্মরক্ষামূলক। এর আওতায় পাকিস্তান সৌদি আরবকে সেনা, প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা দিতে পারবে, তবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার বাধ্যবাধকতা নেই।

তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাবে না যে পাকিস্তানকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ইরানকে হুথিদের নিয়ন্ত্রণে রাখার অনুরোধ পাকিস্তানের

আপডেট সময় ০৫:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ এই বার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত সৌদি আরবই ইরানকে এই বার্তা দিতে পাকিস্তানকে অনুরোধ করে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রিয়াদ থেকে বার্তা পাওয়ার পর প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তা তেহরানের কাছে পৌঁছে দেয় ইসলামাবাদ।

আরও পড়ুন  ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা