ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধের অবসানের সময় জানালেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শেষ হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরান নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার হুমকি

সাংবাদিকদের ট্রাম্প বলেন, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হতে পারে। কারণ ইরান আর টিকে থাকতে পারছে না এবং মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে যুদ্ধের অবসান নিয়ে একাধিক সময়সীমার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন। তাদের আশঙ্কা, এই সংঘাত ট্রাম্পের পুরো প্রেসিডেন্ট মেয়াদজুড়েও চলতে পারে।

ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্ট মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা।

এদিকে যুদ্ধ শুরুর ছয় মাসের মাথায় বুধবার (৯ সেপ্টেম্বর) হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

এর প্রভাবে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধের অবসানের সময় জানালেন ট্রাম্প

আপডেট সময় ০৪:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শেষ হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরান নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ইরান এখনও ‘সঠিক চুক্তি’তে প্রস্তুত নয়: ট্রাম্প