ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ক্রিটে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 16

ছবি : সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার, ২৫ আগস্ট দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়।

আরও পড়ুন  বাংলাদেশিদের সহজে ভিসা দিতে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছিল। পরে গ্রিসের কোস্টগার্ড উদ্ধার হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করে।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছাকাছি গাভদোস দ্বীপ গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।

অনিয়মিত অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতাও বাড়ানো হয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অনিয়মিতভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের প্রক্রিয়া পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গ্রিস।

নিউজটি শেয়ার করুন

ক্রিটে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আপডেট সময় ১১:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার, ২৫ আগস্ট দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়।

আরও পড়ুন  সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক