ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইতালিতে ভিসা প্রতারণায় জড়িত দুই বাংলাদেশি আটক, সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

ইতালির বোলোনিয়া শহরে ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে পুলিশ। অভিযোগ, তারা একই দেশের এক ব্যক্তির কাছ থেকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’র প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছে ১৬ হাজার ইউরো।

আরও পড়ুন  গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাংলাদেশিকে প্রথমে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ পাঠাতে বলা হয়। বিনিময়ে তাকে ইউরোপে বৈধভাবে কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু টাকা পাওয়ার পর অভিযুক্তরা আর কোনো যোগাযোগ না করে আত্মগোপন করে।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বোলোনিয়ার পাবলিক প্রসিকিউটরের দপ্তরে অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে আসে, প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের পর ভিসা প্রক্রিয়ার কোনও কাগজপত্র জমা দেওয়া হয়নি।
ইতালিতে এ ধরনের প্রতারণা নতুন নয়। কৃষিকাজসহ নানা খাতে কর্মসংস্থানের আশায় অনেকেই ইউরোপমুখী হচ্ছেন, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু চক্র। চলতি বছরের জানুয়ারিতেও ভুয়া নথি ও ছদ্মবিয়ের মাধ্যমে রেসিডেন্স পারমিট সংগ্রহের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইতালির কর্তৃপক্ষ।

২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইতালিতে ভিসা অনুমোদনের হার মাত্র ৪০ শতাংশে দাঁড়িয়েছে। অথচ আগের বছর ঢাকাস্থ ইতালি দূতাবাসে ৩৯ হাজারের বেশি শেঙ্গেন ভিসা আবেদন জমা পড়েছিল, যার বড় একটি অংশ ছিল ইতালির জন্য।

এ অবস্থায় ইতালির প্রশাসন বিদেশিদের সতর্ক করে বলেছে, ভিসা শুধুমাত্র সরকার অনুমোদিত চ্যানেল, যেমন দূতাবাস বা অফিসিয়াল ভিসা সেন্টারের মাধ্যমেই প্রক্রিয়াকরণযোগ্য। কোনও ব্যক্তিগত মাধ্যম বা এজেন্টের কাছে আবেদন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকেই যায়।

ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশি প্রবাসীদের সতর্কতার সঙ্গে বৈধ চ্যানেলে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে ভিসা প্রতারণায় জড়িত দুই বাংলাদেশি আটক, সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

আপডেট সময় ০২:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫