ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

পানামা খালে জাহাজ চলাচল সীমিত হচ্ছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

আসন্ন সেপ্টেম্বর থেকে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাবে খরা ও অতিরিক্ত গরমে জলপথের পানির স্তর কমে যাওয়ায় দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পানামা খালের তদারকি সংস্থা পানামা ক্যানেল অথরিটি নতুন দৈনিক ট্রাফিক সীমা নির্ধারণের বিষয়টি ঘোষণা করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৪ সেপ্টেম্বর থেকে পানামা খালে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। পরে ১৫ সেপ্টেম্বর থেকে সেই সংখ্যা আরও কমিয়ে ৩২টিতে নামিয়ে আনা হবে।

এর আগে মে মাসে জাহাজ চলাচলে কোনো নতুন বিধিনিষেধ আরোপ না করার সিদ্ধান্ত জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে তীব্র খরার পূর্বাভাসের পর সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে সীমা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পণ্য পরিবহনে ব্যবহৃত পানামা খালে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচল করতে পারে। তবে জুন থেকে দৈনিক গড়ে ৩৫টি জাহাজ চলাচল করছে।

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল আরও সীমিত হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ধীরগতি দেখা দিতে পারে। একই সঙ্গে পণ্য পরিবহনের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ২০২৩ সালে তীব্র খরার কারণে পানামা খালে প্রায় ৩৬ শতাংশ জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। এবারও সম্ভাব্য শক্তিশালী এল নিনোর প্রভাব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

বিজ্ঞানীদের আশঙ্কা, সামনের মাসগুলোতে শক্তিশালী এল নিনো দেখা দিলে পানামা সিটি ও আশপাশের এলাকায় খাবার পানির সংকট তৈরি হতে পারে। এসব এলাকার খাবার পানির অন্যতম প্রধান উৎস গাতুন হ্রদ ও সংলগ্ন জলাধারগুলোতেও পানির তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পানামা খালের কৃত্রিম লক ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনায় বিপুল পরিমাণ স্বাদু পানির প্রয়োজন হয়। একই পানি সংরক্ষণ করে স্থানীয় জনগণের সুপেয় পানির সরবরাহও নিশ্চিত করতে হয়। এ কারণে হ্রদের পানির মজুত রক্ষা এবং জনগণের পানি সরবরাহ সচল রাখার লক্ষ্যেই জাহাজ চলাচলে নতুন সীমা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পানামা খালে জাহাজ চলাচল সীমিত হচ্ছে

আপডেট সময় ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬