পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, ৬ জন নি*হ*ত
- আপডেট সময় ০১:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 27
ভারতের পশ্চিমবঙ্গে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের সামনে ‘বিদেশীনি’ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অন্তত ছয়জন পূন্যার্থী নিহত হয়েছেন।
সনতান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান তারাপীঠ মন্দির তারাপীঠ শহরে অবস্থিত। শ্রাবণ মাসের পূজা উপলক্ষে তারাপীঠে গিয়েছিলেন পূণ্যার্থীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জন পূন্যার্থী ঘটনাস্থলেই নিয়ত হন।
সোমবার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ হোটেলের নীচতলায় আগুন লেগে যায়। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার পর তা দ্রুত হোটেলের বিভিন্ন রুমে ছড়িয়ে পড়ে। তাছাড়া অতিথিদের অধিকাংশই সেই সময় ঘুমোচ্ছিলেন।
আগুন লাগার পরেই ধোঁয়ায় চারদিক ছেয়ে গিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। ফলে হোটেলের ভিতরে আটকে পড়েন অনেকে।
হোটেলটি তারাপীঠ থানার সামনে হওয়ায় পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন। তারাপীঠ থানার পাশাপাশি রামপুরহাট থানার পুলিশও সেখানে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ারসার্ভিস। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে হোটেলের নীচতলা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আবাসিকদের কেউ কেউ আগুনে দগ্ধ হয়েছেন, আবার কেউ ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হোটেল সূত্রে জানা গেছে , ভোর ৪টা নাগাদ বিদ্যুৎ সরবরাহের মিনিয়েচার সার্কিট ব্রেকারে হঠাৎ আগুন ধরে যায়।
হোটেল মালিক কল্যাণ পাল জানান, “আমাদের এখানে রাতপাহারার দায়িত্বে যারা ছিলেন, তারা আগুন লাগার সাথে সাথে অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেন, কিন্তু ফাইবারের যেসব জিনিসপত্র ছিল, তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে গিয়েছিল। আতঙ্কে ভিতর থেকে অতিথিরা বেরিয়ে আসতে শুরু করেছিলেন।
বাহিরে বের হয়ে আসার পর তাদের অনেকেই আগুনের মধ্যে পড়ে যান। ধোঁয়ার কারণে চতুর্দিক অন্ধকার হয়ে গিয়েছিল। পিছন দিক দিয়ে বের হওয়ার দরজা রয়েছে। কিন্তু সেটা অনেকে খুঁজে পাননি। অতিথিরা রিসেপশন দিয়ে বেরোতে শুরু করেন। তখন অনেকে দগ্ধ হয়েছেন।” খবর পিটিআইয়ের

























