ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম :
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের স্পাইডারম্যানের নতুন রেকর্ড মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টায় ৩৪ অভিবাসীর মৃ/ত্যু ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: ফখরুল আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—বরিশালে তথ্যমন্ত্রীর জামায়াত নিষিদ্ধের ৩ দিনের মাথায় হাসিনার পতন: শফিকুর নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। পরিস্থিতি অনুকূলে এলে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। টাইমস অব ইন্ডিয়া এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সংসদীয় কমিটি বলেছে, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এর ফলে দুই দেশের মানুষের পারস্পরিক ইতিবাচক ধারণাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশিদের ভিসা কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক করার সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া উচিত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতার একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এর আওতায় নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, ভিসা আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানোর বিষয়গুলো রাখার কথা বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়। একই সময়ে কনস্যুলার কর্মীদেরও প্রত্যাহার করা হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে ভারতের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা দেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসা ভিসা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির

আপডেট সময় ০৬:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬