ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোদিকে নিয়ে ট্রল পোস্ট শনাক্ত ও অপসারণে দিল্লি পুলিশের অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

এনইইটি প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্ট শনাক্ত ও অপসারণে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। সোমবার, ২৭ জুলাই প্রকাশিত বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে নোটিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে চিহ্নিত অধিকাংশ ভিডিও, পোস্ট ও মন্তব্য সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন  যন্তর মন্তরের পথে শিক্ষার্থীদের আটকে দিল্লি পুলিশ

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নতুন করে কোনো আপত্তিকর কনটেন্ট প্রকাশ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে একটি বিশেষ দল কাজ করছে। নতুন কনটেন্ট শনাক্ত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে এনইইটি প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন এক মাসের বেশি সময় চলার পর শনিবার, ২৫ জুলাই তা প্রত্যাহার করা হয়। সরকারের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সংগঠনটির আরও দুটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।

আন্দোলন প্রত্যাহারের আগে সিজেপি আত্মহত্যা করা এনইইটি পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ও পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনাসহ কয়েকটি দাবি তোলে।

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের সঙ্গে হওয়া সমঝোতার ভিত্তিতে দলটি সদিচ্ছা থেকে আন্দোলন প্রত্যাহার করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতার শর্তগুলো বাস্তবায়িত হবে বলে তারা আশা করছেন।

সিজেপির দাবি, আত্মহত্যা করা এনইইটি পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

এফআইআর প্রত্যাহারের বিষয়ে সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, গুরুতর অপরাধে জড়িত ব্যক্তি ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আলাদা করে দেখা সম্ভব। তার আশা, সমঝোতা অনুযায়ী আন্দোলনের সংগঠক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে এ ঘটনায় নতুন কোনো এফআইআরও করা হবে না।

তবে মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট অপসারণে দিল্লি পুলিশের অভিযানের বিষয়ে সিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত মে মাসের শুরুতে এনইইটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ পরে ভারতের পরীক্ষাব্যবস্থায় জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। সাবেক আম আদমি পার্টির নেতা অভিজিৎ দিপকের নেতৃত্বে গঠিত সিজেপি শুক্রবার, ২০ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করে। পরে রবিবার, ২০ জুলাই সরকার ও সিজেপির মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

মোদিকে নিয়ে ট্রল পোস্ট শনাক্ত ও অপসারণে দিল্লি পুলিশের অভিযান

আপডেট সময় ০১:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

এনইইটি প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্ট শনাক্ত ও অপসারণে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। সোমবার, ২৭ জুলাই প্রকাশিত বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে নোটিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে চিহ্নিত অধিকাংশ ভিডিও, পোস্ট ও মন্তব্য সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন  উত্তপ্ত দিল্লি, বন্ধ মেট্রো: তেলাপোকা দমনে কঠোর পুলিশ,