ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম :

যন্তর মন্তরের পথে শিক্ষার্থীদের আটকে দিল্লি পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে একদল শিক্ষার্থীকে বাধা দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে অটোরিকশায় করে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন কয়েকজন শিক্ষার্থী। তবে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই তাদের পথরোধ করে পুলিশ এবং সামনে যেতে বাধা দেয়। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করলেও মাঝপথে তাদের থামিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য, সংশ্লিষ্ট এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) অনুযায়ী ১৪৪ ধারা জারি রয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আন্দোলনকারীদের যন্তর মন্তরের দিকে যেতে বাধা দেওয়া হয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার অনিয়মের প্রতিবাদে সিজেপি এবং কয়েকটি ছাত্র সংগঠনের উদ্যোগে দিল্লিতে চলমান এই আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

যন্তর মন্তরের পথে শিক্ষার্থীদের আটকে দিল্লি পুলিশ

আপডেট সময় ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে একদল শিক্ষার্থীকে বাধা দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে অটোরিকশায় করে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন কয়েকজন শিক্ষার্থী। তবে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই তাদের পথরোধ করে পুলিশ এবং সামনে যেতে বাধা দেয়। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  জৈন্তাপুর ৭টি ভারতীয় মহিষ আটক করলো পুলিশ