ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম :

সরকারের আহ্বান প্রত্যাখ্যান তেলাপোকার দলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, আলোচনা হলে তা আন্দোলনস্থল জন্তর মন্তরে অথবা উভয় পক্ষের সম্মতিতে নিরপেক্ষ কোনো স্থানে হতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপিকে আলোচনায় আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা সেই প্রস্তাবে সাড়া দেননি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা জন্তর মন্তরে যেতে অনিচ্ছা প্রকাশ করায় সিজেপিও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন  ভারতের সঙ্গে উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

সিজেপি নেতা অশুতোষ রাঙ্কা বলেন, জনরোষের কারণে মন্ত্রীরা আন্দোলনস্থলে আসতে পারবেন না বলে জানিয়েছেন। এ অবস্থায় সময় নষ্ট না করে নিরপেক্ষ স্থানে আলোচনার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার প্রস্তাব দেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সরকারের কাছে মর্যাদার নয়, বরং সমাধানের বিষয়। তিনি ও স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সময়ের কোনো সীমাবদ্ধতা ছাড়াই সরকারি বাসভবন বা দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান।

তবে সিজেপি তাদের অবস্থানে অনড় রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা করতে হলে নিরপেক্ষ স্থানই গ্রহণযোগ্য হবে।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে সাময়িক বিশ্রামে গেছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, কয়েক দিনের জ্বর ও শারীরিক অসুস্থতার কারণে কিছু সময়ের জন্য আন্দোলনস্থল থেকে দূরে থাকলেও সন্ধ্যার মধ্যে আবার জন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন।

অভিজিৎ দীপকে ও আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পর তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেন। যদিও দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ তাদের লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেছিল।

নিউজটি শেয়ার করুন

সরকারের আহ্বান প্রত্যাখ্যান তেলাপোকার দলের

আপডেট সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬