ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসা নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিলের পথে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) নতুন এ নীতিমালা ঘোষণা করে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীরা এখন থেকে সাধারণভাবে সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। তবে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা আরও কম হতে পারে।

আরও পড়ুন  ওমানের মধ্যস্থতায় ইরানকে পারমাণবিক প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র

নতুন নিয়মে বিদেশি সাংবাদিকদের জন্যও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারা একবারে সর্বোচ্চ ২৪০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। আর চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ দিন। নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

ডিএইচএস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় রেকর্ডসংখ্যক বিদেশি যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধানটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে এটি মার্কিন কংগ্রেসের পর্যালোচনার মধ্য দিয়ে যাবে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অভিবাসন বিশেষজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। তাদের মতে, নতুন নিয়মের কারণে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষাদান কার্যক্রম আরও জটিল ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। পাশাপাশি আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসা নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৪৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিলের পথে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) নতুন এ নীতিমালা ঘোষণা করে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীরা এখন থেকে সাধারণভাবে সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। তবে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা আরও কম হতে পারে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি ইরানের, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব