ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 110

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মো. রিয়াদ রশিদ (২৮) নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত রিয়াদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আব্দুর রশিদের ছেলে। ঘটনার এক সপ্তাহ পর গত শুক্রবার (৮ মে) রাতে নিহতের পরিবার তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি জমান। পরবর্তীকালে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগদান করেন, যদিও বিষয়টি তিনি তার পরিবারকে জানাননি।

আরও পড়ুন  নাঙ্গলকোটে আধিপত্য বিরোধে সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুইজন বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত হন বলে দাবি করা হয়েছে।

নিহতের সহকর্মী ও বন্ধু লিমন দত্তের মাধ্যমে পরিবার এই মৃত্যুর সংবাদ জানতে পারে। লিমন নিজেও ওই হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিমনের দেওয়া তথ্যমতে, রিয়াদ রাশিয়ার যে ক্যাম্পে কর্মরত ছিলেন, সেখানেই ওই ড্রোন হামলাটি সংঘটিত হয়।

ছেলের অকাল মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন তার বাবা আব্দুর রশিদ। তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান, রিয়াদ সেনাবাহিনীতে যোগ দেওয়ার খবর পরিবারকে দিলে তারা কখনোই তাকে অনুমতি দিতেন না।

বর্তমানে ছেলের মরদেহের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পেরে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানিয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত

আপডেট সময় ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মো. রিয়াদ রশিদ (২৮) নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত রিয়াদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আব্দুর রশিদের ছেলে। ঘটনার এক সপ্তাহ পর গত শুক্রবার (৮ মে) রাতে নিহতের পরিবার তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি জমান। পরবর্তীকালে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগদান করেন, যদিও বিষয়টি তিনি তার পরিবারকে জানাননি।

আরও পড়ুন  কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫