ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 132

ছবি সংগৃহীত

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসা ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গঠনমূলকভাবে আলোচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি। পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান ইসহাক দার।

এর আগে শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছায় দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হোয়াইট হাউসের তথ্যমতে, শনিবার থেকেই আলোচনার প্রথম দফা শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নাকচ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার আগেই তার প্রধান শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকাই হবে একটি ভালো চুক্তির মূল ভিত্তি। তবে দুই পক্ষের অবস্থানে এখনো বড় ব্যবধান বিদ্যমান। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানালেও ইরান তাদের ১০ দফা প্রস্তাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি তুলেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে ‘সিদ্ধান্তমূলক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় দেশটির সর্বোচ্চ নেতা নিহতের পর পরিস্থিতির চরম অবনতি ঘটে।

এর প্রতিক্রিয়ায় ইরান বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তার মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল। এই সময়ের মধ্যেই একটি টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

আপডেট সময় ০৭:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসা ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গঠনমূলকভাবে আলোচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি। পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান ইসহাক দার।

এর আগে শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছায় দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হোয়াইট হাউসের তথ্যমতে, শনিবার থেকেই আলোচনার প্রথম দফা শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  ইরান–যুক্তরাষ্ট্র বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা, সতর্কবার্তা জার্মানির