ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

আমেরিকানরা যেখানেই থাকুক, আঘাত হানব’: হুঁশিয়ারি ইরান মুখপাত্রের ইব্রাহিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 138

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি এক বিবৃতিতে বলেন, “যখন কোনো আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের সামরিক দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি একটি আমেরিকান ঘাঁটিতে পরিণত হয়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে তাদের আঘাত সহ্য করব না; তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও পাল্টা আঘাত হানতে হবে।”

আরও পড়ুন  হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টে গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন সৈন্যরা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি থেকে পালিয়ে স্থানীয় হোটেল ও অফিসগুলোতে আশ্রয় নিয়েছে। আরাঘচি একে জিসিসি দেশগুলোর সাধারণ মানুষকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের অপচেষ্টা বলে অভিহিত করেন।

একই সাথে তিনি অঞ্চলের হোটেল কর্তৃপক্ষকে আমেরিকান সেনাদের বুকিং প্রত্যাখ্যান করার আহ্বান জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আমেরিকানরা যেখানেই থাকুক, আঘাত হানব’: হুঁশিয়ারি ইরান মুখপাত্রের ইব্রাহিম

আপডেট সময় ০৪:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি এক বিবৃতিতে বলেন, “যখন কোনো আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের সামরিক দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি একটি আমেরিকান ঘাঁটিতে পরিণত হয়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে তাদের আঘাত সহ্য করব না; তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও পাল্টা আঘাত হানতে হবে।”

আরও পড়ুন  টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পুতিনের কঠোর হুঁশিয়ারি