ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

পাচারকালে বিমানবন্দরে আটক: লাগেজে মিলল ২ হাজারের বেশি জীবন্ত রানি পিঁপড়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 205

ছবি: সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দুই হাজারের বেশি রানি বা কুইন পিঁপড়া পাচারের চেষ্টা করছিলেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তির আওতায় এই প্রজাতির পিঁপড়া সুরক্ষিত এবং এদের বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত।

নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ঝাং কেকুন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার লাগেজে বিপুল সংখ্যক জীবিত পিঁপড়া পাওয়া যায়, যা চীনে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এখনো অভিযোগের জবাব দেননি। তবে আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, তিনি গত বছর কেনিয়ায় ভেঙে দেওয়া একটি পিঁপড়া পাচার চক্রের সঙ্গেও জড়িত থাকতে পারেন।

আরও পড়ুন  বিদেশে পাচার হওয়া কোটি কোটি ডলার ফেরাতে দৃঢ় পদক্ষেপ: অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যালেন মুলামা আদালতকে জানান, অভিযুক্তের লাগেজে বিশেষ টেস্ট টিউবের ভেতরে ১ হাজার ৯৪৮টি পিঁপড়া পাওয়া গেছে। এছাড়া টিস্যু পেপারের রোলের ভেতরে লুকানো অবস্থায় আরও প্রায় ৩০০টি জীবন্ত পিঁপড়া উদ্ধার করা হয়।

প্রসিকিউটর আদালতের কাছে সন্দেহভাজনের মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার অনুমতিও চান, যাতে পাচার চক্রের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখা যায়।

কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা ডানকান জুমা জানান, বিষয়টি নিয়ে দেশের অন্যান্য শহরেও তদন্ত চলছে। সেখানে পিঁপড়া সংগ্রহের ঘটনা ঘটছে বলে সন্দেহ করা হচ্ছে এবং এ ঘটনায় আরও গ্রেপ্তার হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান হারভেস্টার বা গার্ডেন পিঁপড়া বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মাটির স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাই এগুলোকে প্রকৃতি থেকে সরিয়ে নেওয়া হলে জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ধারণা করা হচ্ছে, ইউরোপ ও এশিয়ার পোষা প্রাণীর বাজারে বিক্রির জন্য এসব পিঁপড়া পাচার করা হচ্ছিল।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

পাচারকালে বিমানবন্দরে আটক: লাগেজে মিলল ২ হাজারের বেশি জীবন্ত রানি পিঁপড়া

আপডেট সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দুই হাজারের বেশি রানি বা কুইন পিঁপড়া পাচারের চেষ্টা করছিলেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তির আওতায় এই প্রজাতির পিঁপড়া সুরক্ষিত এবং এদের বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত।

নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ঝাং কেকুন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার লাগেজে বিপুল সংখ্যক জীবিত পিঁপড়া পাওয়া যায়, যা চীনে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এখনো অভিযোগের জবাব দেননি। তবে আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, তিনি গত বছর কেনিয়ায় ভেঙে দেওয়া একটি পিঁপড়া পাচার চক্রের সঙ্গেও জড়িত থাকতে পারেন।

আরও পড়ুন  প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা