ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

আকাশসীমা বন্ধ ঘোষণা পাকিস্তানের, পাল্টা পদক্ষেপে ভারতের ৩২ বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 496

ছবি: সংগৃহীত

পাকিস্তান তাদের আকাশসীমা সব ধরনের বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। রোববার (১১ মে) পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

পাকিস্তানের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ভারত অভিযোগ করে বলেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় পাকিস্তান তাদের আকাশসীমা খোলা রেখেছিল। ভারতের মতে, এর মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলোকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছিল। তবে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি পাকিস্তান।

আরও পড়ুন  প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা

পিএএ জানিয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ক্রমাগত ড্রোন হামলার আশঙ্কায় ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) দেশটির ৩২টি বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ মে পর্যন্ত এসব বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা উত্তেজনার পটভূমিতে এ ধরনের পদক্ষেপ নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বিমান চলাচলের ক্ষেত্রে দুই দেশের মধ্যে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য জটিলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা জানতে আন্তর্জাতিক সম্প্রদায়ও নজর রাখছে দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তিধর দেশের ওপর।

নিউজটি শেয়ার করুন

আকাশসীমা বন্ধ ঘোষণা পাকিস্তানের, পাল্টা পদক্ষেপে ভারতের ৩২ বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

আপডেট সময় ০৩:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

পাকিস্তান তাদের আকাশসীমা সব ধরনের বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। রোববার (১১ মে) পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

পাকিস্তানের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ভারত অভিযোগ করে বলেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় পাকিস্তান তাদের আকাশসীমা খোলা রেখেছিল। ভারতের মতে, এর মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলোকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছিল। তবে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি পাকিস্তান।

আরও পড়ুন  তিনটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলো পাকিস্তান