ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ভিসা যাচাই হবে জেনে কৌশলে বিমানবন্দর ছেড়ে গেলেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 279

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠার কথা থাকলেও ৭১ যাত্রী বোর্ডিং পাস ও ইমিগ্রেশন সম্পন্ন করার পর রহস্যজনকভাবে বিমানবন্দর ত্যাগ করেছেন। এ ঘটনায় ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্তের প্রস্তুতি চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার, ৪ জুলাই রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কুয়ালালামপুর রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। তবে নির্ধারিত সময় রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ৭৬ জন যাত্রীকে ছাড়াই ঢাকা ত্যাগ করে।

সূত্রের তথ্য অনুযায়ী, বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর পাসপোর্ট ও ই-ভিসার তথ্য যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়ে। তাদের ভিসা জাল বলে সন্দেহ হওয়ায় ওই পাঁচজনকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এরপর একই গ্রুপের আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। শেষ পর্যন্ত ওই ৭৬ জনের কেউই বিমানে আর ওঠেননি।

আরও পড়ুন  ভারতীয় ভিসা নিয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই ৭৬ জন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে অবস্থানের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়। পরে তারা ইমিগ্রেশনও অতিক্রম করেন। তবে বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বলে সন্দেহ করা হয়।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভিসা নিয়ে জটিলতার বিষয়টি জানা যায়। এর কিছু সময়ের মধ্যেই লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি।

বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কয়েকজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ আগেই অফলোড করেছিল। তাদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাদের বিদেশযাত্রা স্থগিত করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ভিসা যাচাই হবে জেনে কৌশলে বিমানবন্দর ছেড়ে গেলেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

আপডেট সময় ১২:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠার কথা থাকলেও ৭১ যাত্রী বোর্ডিং পাস ও ইমিগ্রেশন সম্পন্ন করার পর রহস্যজনকভাবে বিমানবন্দর ত্যাগ করেছেন। এ ঘটনায় ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্তের প্রস্তুতি চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার, ৪ জুলাই রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কুয়ালালামপুর রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। তবে নির্ধারিত সময় রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ৭৬ জন যাত্রীকে ছাড়াই ঢাকা ত্যাগ করে।

সূত্রের তথ্য অনুযায়ী, বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর পাসপোর্ট ও ই-ভিসার তথ্য যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়ে। তাদের ভিসা জাল বলে সন্দেহ হওয়ায় ওই পাঁচজনকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এরপর একই গ্রুপের আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। শেষ পর্যন্ত ওই ৭৬ জনের কেউই বিমানে আর ওঠেননি।

আরও পড়ুন  তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা