ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উরুগুয়ে: ছোট কিন্তু উন্নত দক্ষিণ আমেরিকার দেশ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি; স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কাল: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে সৃষ্ট আর্থিক বিপর্যয় ঠেকাতে হরমুজ প্রণালীতে কর বসাবে ইরান রাজধানীতে খেলার সময় দেয়াল ধস: চাপা পড়ে দুই বোন নিহত মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি জায়ান্টদের ওপর হামলার হুমকি আইআরজিসির কার্যকর সংসদ গঠনে বিরোধীদের সহযোগিতা চান চিফ হুইপ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনাই চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখোমুখি করেছে। বিশেষ করে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দামেও এসেছে এর প্রভাব।

শুক্রবার (৬ মার্চ) মাত্র একদিনেই বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। যা সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুন  ট্রাম্পের পাল্টা শুল্কে কাঁপছে বিশ্ববাজার, আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ

মূলত, উপসাগরীয় অঞ্চলে মার্কিন-ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি ও পরিবহন খাত। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।

বিশ্বজুড়ে মোট জ্বালানি তেলের ২০ শতাংশ পারস্য উপসাগরের ‘হরমুজ প্রণালী’ দিয়ে যাতায়াত করে, যা যুদ্ধের কারণে কার্যত বন্ধ রয়েছে। এই সরবরাহ সংকটের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে। বিপরীতে তেলের বাজারে দেখা দিয়েছে বড় উল্লম্ফন। মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮০ ডলারে।

জ্বালানির এই আকাশছোঁয়া মূল্যে বিশ্বজুড়েই নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। ডলার শক্তিশালী হওয়ায় মান হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, এটি সারা বিশ্বের অর্থনীতিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। জ্বালানি খরচের উর্ধ্বগতি এবং শেয়ারবাজারে পতন সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ের জন্যই তৈরি করেছে বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনাই চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখোমুখি করেছে। বিশেষ করে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দামেও এসেছে এর প্রভাব।

শুক্রবার (৬ মার্চ) মাত্র একদিনেই বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। যা সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুন  ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের