ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 204

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকার ও বিরোধী দল।

বিরোধী দল হিসেবে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেন সংসদে ভাষণ না দেন। তাদের অভিযোগ, তিনি ‘ফ্যাসিস্টদের দোসর’, তাই সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই।

অন্যদিকে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলছে, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।

আরও পড়ুন  একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুধবার দুপুরে সংসদ ভবন থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।”

এর আগে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে একই দিনে বিরোধী দলের সংসদ সদস্যদেরও বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর। সংসদে তাঁর বক্তব্য দেওয়ার অধিকার নেই।”

রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এখন শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণ ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই দেখার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি

আপডেট সময় ০৩:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকার ও বিরোধী দল।

বিরোধী দল হিসেবে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেন সংসদে ভাষণ না দেন। তাদের অভিযোগ, তিনি ‘ফ্যাসিস্টদের দোসর’, তাই সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই।

অন্যদিকে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলছে, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।

আরও পড়ুন  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ