ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

কার্যকর সংসদ গঠনে বিরোধীদের সহযোগিতা চান চিফ হুইপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 137

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব এবং এ ক্ষেত্রে বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন। আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি বৈঠক।

আরও পড়ুন  অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রম শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি আরও জানান, বিরোধী দল এখন পর্যন্ত ডেপুটি স্পিকার পদে কাউকে প্রস্তাব করেনি।

এর আগে বেলা ১১টার দিকে একই স্থানে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক।

সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল নিজেদের কৌশল নির্ধারণে আলাদাভাবে বৈঠকে বসে থাকে।

নিউজটি শেয়ার করুন

কার্যকর সংসদ গঠনে বিরোধীদের সহযোগিতা চান চিফ হুইপ

আপডেট সময় ০৪:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব এবং এ ক্ষেত্রে বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন। আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি বৈঠক।

আরও পড়ুন  রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা